মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

'শিশুদের বিচ্ছিন্ন করার মার্কিন নীতি ভুল'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মেক্সিকো থেকে আসা অভিবাসী শিশুদেরকে তাদের মা-বাবা থেকে আলাদা করার যে পদক্ষেপ নিয়েছে তাকে ভুল বলে আখ্যা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অবৈধভাবে সীমান্ত পার হয়ে আমেরিকায় যাওয়ার সময় ধরা পড়া মা-বাবার কাছ থেকে শিশুদের আলাদা করার নির্দেশ দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ সম্পর্কে ট্রুডো আজ (বুধবার) সাংবাদিকদের বলেন, আমেরিকায় যা চলছে তা ভুল। আমি কল্পনা করতে পারছি না বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলো কীভাবে এই যন্ত্রণা সহ্য করছে। অবশ্যই আমরা কানাডায় এ ধরনের কোনো কিছু করি না।” প্রধানমন্ত্রী ট্রুডে পরিষ্কার করে বল, মার্কিন পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য।

ট্রাম্প প্রশাসন বৈধ কাগজপত্র ছাড়া অভিবাসীদের বিষয়ে জিরো-টলারেন্স নীতি অনুসরণ করছে। এ নিয়ে সারা বিশ্বে সমালোচনার ঝড় শুরু হয়েছে।

আরও পড়ুন ঃ মার্কিন ড্রোন হামলায় টিটিপি প্রধান মোল্লা ফাজলুল্লাহ নিহত!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ