বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

‘আমি নগর পিতা হতে চাই না, জনগণের সেবক হতে চাই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম মনোনীত মেয়র পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, চিকিৎসক প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান এক বিবৃতিতে বলেছেন, স্বাধীনতার ৪৭ বছরে সময়ে সময়ে সমাজের দায়িত্বভার পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো দায়িত্বশীল সমাজ সেবক দেখিনি; বরং ভোগ-বিলাসে মত্ত, সমাজের দায়িত্বশীল দেখেছি।

তিনি বলেন, পীর সাহেব চরমোনাই নেতৃত্বে সমাজের দায়িত্বহীন ব্যক্তিদের অবসান ঘটাতে দেশের বিভিন্ন স্পটে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশগ্রহণ করছে। তার’ই ধারাবাহিকতায় আগামী ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা মার্কার ব্যালেট বক্স নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে।

তিনি বলেন, আমি সিসিক নগর পিতা হতে চাই না; বরং জনগণের সেবক হতে চাই।

তিনি সিলেটবাসীর কাছে সহযোগিতা, সমর্থন ও হাতপাখায় ভোটের জন্য নির্বাচনে সরব ভূমিকা পালন করার আহবান জানান।

সিলেটে ইসলামী আন্দেলনের মনোনয়ন নিলেন ডা. মোয়াজ্জেম

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ