রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

মসজিদে হামলাকারীদের খুঁজছে কানাডিয়ান পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সম্প্রতি কানাডার আলবার্ট প্রদেশের এডসন শহরের একটি মসজিদে ইসলাম বিদ্বেষীরা ইচ্ছাকৃত ভাবে আগুন লাগিয়েছে। কানাডিয়ান পুলিশ ঘাতকদের সনাক্ত করে গ্রেফতার করার চেষ্টা করছে।

কানাডার পুলিশ ঘোষণা করেছে, ইসলাম বিদ্বেষীরা রবিবার মসজিদে আগুন লাগিয়েছে। দ্রুত আগুন নিভানোর ফলে মসজিদের ভিতরে তেমন ক্ষতি হয়নি এবং কোন হতাহতের ঘটনা ঘটেনি।

তবে এডসন মসজিদের ইসলামিক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট তৌফিক বার্টডুক এই অগ্নিকাণ্ডকে উদ্বেগজনক বলে অবিহিত করেছেন।

কারণ মুসল্লিরা নামাজ শেষ করা মাত্রই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন মুসল্লিরা পার্কিংয়ে ছিল।

তিনি বলেন: অগ্নিকাণ্ডের ফলে শুধুমাত্র মসজিদের প্রবেশদ্বার ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের পরে পেট্রলের গন্ধ পাওয়া গেছে।

সিকিউরিটি ক্যামেরায় দেখা গেছে, মসজিদে আগুন লাগার পর এক ব্যক্তি মসজিদ থেকে দুরে সরে যাচ্ছে।

তৌফিক বলেন: এই অঞ্চলে আমারা পরিবারের সাথে তিন প্রজন্ম বসবাস করে আসছি। স্থানীয় জনগণের সম্মতিক্রমে এই মসজিদটি ৫ বছর পূর্বে নির্মাণ করা হয়েছে। কখনই এধরণের সমস্যার সম্মুখীন হতে হয়নি।

এদিকে মসজিদে যে বা যারা আগুন লাগিয়ে তাদেরকে ধরিয়ে দেয়ার জন্য পুলিশ স্থানীদের কাছে আহ্বান জানিয়েছে।

বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত আটক ১৬


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ