রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সেলফি তুলতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী সংলগ্ন চেয়ারম্যান ঘাট এলাকায় বেড়াতে এসে ঘাটে সেলফি তুলতে গিয়ে মো. আরিফ (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার হাতিয়ার উত্তর পাড়ের চেয়ারম্যান ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের দেওটি গ্রামের প্রবাসী মো. ইব্রাহিম ছেলে। সে সোনাইমুড়ী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে আরিফ ও তার ৫ বন্ধু হাতিয়ার চেয়ারম্যান ঘাট ও ট্যাংকির ঘাট এলাকায় বেড়াতে আসে। প্রথমে তারা মেঘনা পাড়ের চেয়ারম্যান ঘাট এলাকায় ঘুরতে যায়। চেয়ারম্যান ঘাটে নদীর পাড়ে ছবি ও সেলফি তোলার সময় আরিফ নদীতে পড়ে যায়। এসময় নদীতে জোয়ার আসে।

জোয়ারে পানিতে সে ঘাটের নীচে চলে যায়। এসময় তার সহকর্মী ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে আরিফের সন্ধান পায়নি। পরে দুপুর ৩টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে।

চেয়ারম্যান ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) হারুন জানান, নিহতের মরদেহ ৩টার সময় উদ্ধার করা হয়। পরে বিকেল সাড়ে ৫ টার দিকে তার স্বজনদের নিকট হস্তারন্তর করা হয়।

আরও পড়ুন : এ কেমন সেলফি বেমো, বৃদ্ধাটি পুড়েই গেল দাউদাউ আগুনে!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ