রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

সৌদি সরকার পবিত্র হজকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে : সিরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরব পবিত্র হজকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ারে পরিণত করেছে বলে অভিযোগ তুলেছে সিরিয়ার ওয়াকফ মন্ত্রণালয়। খবর পার্সটুডে-এর।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, সৌদি আরব গত সাত বছর ধরে সিরিয়ার নাগরিকদেরকে হজ পালন করতে দিচ্ছে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি এবং সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের কাছে বার বার আবেদন জানিয়েও এ সমস্যার সমাধান হয় নি। রাজনৈতিক কারণেই সৌদি আরব সিরিয়ার মুসলমানদেরকে হজের সুযোগ দিচ্ছে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে সৌদি আরবের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছে কাতার। দেশটির জাতীয় মানবাধিকার সংস্থা (এনএইচআরসি) বলেছে, হজকে রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ার বানিয়েছে রিয়াদ।

সৌদি সরকার সিরিয়া ও ইয়েমেনসহ কয়েকটি দেশের নাগরিকদেরকে হজ পালনে বাধা দিচ্ছে। সৌদি নীতির বিরোধিতা করার কারণে এ ধরণের পদক্ষেপ নিয়েছে তারা।

আরও পড়ুন : ২৩৭ সদস্যের ‘হজ চিকিৎসক টিম’ ঘোষণা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ