রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইয়াবাসহ সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার সাবেক সংরক্ষিত কাউন্সিলর নাছিমা বেগমকে (৪৭) ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

শনিবার সকালে মোরেলগঞ্জ উপজেলার পূর্ব সরালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নাছিমা বেগম মোরেলগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর ও মোরেলগঞ্জ পৌরসভার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। পুলিশের দাবী নাছিমা দম্পতি দু’জনই পেশাদার ইয়াবা ব্যবসায়ী।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম আরটিভি জানান, নাছিমা ও তার স্বামী জাহাঙ্গীর হোসেন পেশাদার ইয়াবা ব্যবসায়ী।

শনিবার সকালে সোর্সের মাধ্যমে খবর পেয়ে তাকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। এ সময় পুলিশ তার নিকট থেকে ১০পিস ইয়াবা উদ্ধার করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বামী জাহাঙ্গীর পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এই দম্পতির বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং কয়েকবার পুলিশ তাদের আটক করেছে। মাদক আইনে মামলায় নাছিমাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

‘ইসলামে তিন তালাক নেই; সমাজ ভুল ধারণায় বসে আছে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ