রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

‘এমপি হোক আর এমপিপূত্র; কোনো অপরাধীই ছাড় পাবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীর মহাখালীতে গাড়িচাপায় পথচারীর মৃত্যুর ঘটনায় এমপিপুত্র শাবাব চৌধুরী গাড়িটি চালাচ্ছিলেন কিনা বিষয়টি এখনও সুনিশ্চিত বলা যাচ্ছে না। তবে এমপির ছেলে হোক আর এমপি হোক, কেউই আইনের ঊর্ধ্বে নয়। অপরাধে যেই জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।

শুক্রবার সন্ধ্যায় গুলশানের আমারি হোটেলে সেভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশন আয়োজিত একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাড়ি কে চালাচ্ছিল এটি সুনিশ্চিতভাবে বলতে গেলে তদন্তের প্রয়োজন আছে। তদন্ত চলছে। তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর মহাখালীতে নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর স্ত্রীর গাড়ির ধাক্কায় সেলিম ব্যাপারী (৪৮) নামে এক ব্যক্তি নিহত হন।

এ ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গাড়িটি চালাচ্ছিলেন নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর ছেলে শাবাব চৌধুরী। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র বলছে, ‘গাড়িটির মালিক এমপি একরামুল করিম চৌধুরীর স্ত্রী কামরুন নাহার শিউলি।’

এরপরও গাড়ি ও গাড়ির চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ। ঘটনার দুদিন পর পুলিশ বলছে, ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে কে গাড়ি চালাচ্ছিলেন তা শনাক্ত করা হবে। আর গাড়ির মালিকের পরিচয় নিশ্চিত হতে বিআরটিএ-তে যোগাযোগ করা হবে।

আরও পড়ুন : মহাখালী ফ্লাইওভারে এমপির গাড়ির চাপায় পথচারীর মৃত্যু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ