রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

চট্টগ্রামে পর্যটন মোটেলে অভিযান, আটক ২০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চট্টগ্রাম নগরীরর স্টেশন রোডে পর্যটন করপোরেশন পরিচালিত মোটেল সৈকতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মী সন্দেহে প্রায় দুইশ জনকে আটক করেছে পুলিশ। আটকরা প্রায় সবাই তরুণ ও যুবক।

শনিবার রাত ৮টার দিকে তাদের আটক করা হয়েছে বলে আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন।

পুলিশ জানায়, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা করতে বৈঠকে জড়ো হয়েছিল বলে তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। আটকের পর তাদের কোতয়ালি থানায় নেয়া হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, ‘নগরী ও জেলার বিভিন্ন থানা থেকে সভা করার জন্য এরা জড়ো হয়েছিল। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা নিতে তারা অনুমতি ছাড়া গোপন বৈঠক করছিল। তারা একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মী বলে আমাদের কাছে তথ্য আছে। ২০০ জনেরও বেশি লোককে আমরা ধরেছি। যাচাইবাছাই চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ