রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ছয় বছর কারাগারে ডাক্তারের চেহারাও দেখি নাই: এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, খালেদা জিয়া চেয়েছিলেন আমি কারাগারেই মারা যাই।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াতো চিকিৎসা পাচ্ছেন। কাজের মেয়ে পেয়েছেন। অথচ আমি ছয় বছর কারাগারে থাকা অবস্থায় ডাক্তারের চেহারাও দেখি নাই।

শুক্রবার বেলা ১২টার দিকে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এরশাদ বলেন, খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান সেনাপ্রধান ছিলেন।

তার স্ত্রী হিসেবে তিনি সিএমএইচে চিকিৎসা নিতে পারেন। আমি নিজেও সেখানে চিকিৎসা নেই। তিনি এসময় ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি ছয় বছর কারাগারে থাকা অবস্থায় চিকিৎসা পাইনি আর উনি গো ধরে বসে আছেন ইচ্ছে অনুযায়ী চিকিৎসা নেবেন। এটা হতে পারে না।

এসময় এরশাদের সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহাম্মেদ বাবলু, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মেজর খালেদ আখতার, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা সাধারণ সম্পাদক ফকরুজ্জামান জাহাঙ্গীর প্রমুখ।

ইসলাম এখন বাজে টার্গেটে পরিণত হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

বাংলা/আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ