মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

সাদ্দামের সহযোগী ও ভাইস প্রেসিডেন্টের ইন্তেকাল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: ইরাকের বিভিন্ন গণমাধ্যম মরহুম প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের কন্যা রাগাদ সাদ্দামের সূত্রে সাদ্দামের সহযোগী ও ভাইস প্রেসিডেন্টের মৃত্যুর সংবাদ জানিয়েছে।

ইরাকের ইংরেজি গণমাধ্যম আখবারুল ইরাক রাগাদ সাদ্দামের আইনজীবি হায়সাম আল হারাশের ঘনিষ্ট একটি সূত্রের বরাতে জানায়, ইজ্জাত আদ দুরির মৃত্যুর পর তার পরিবারকে সমবেদনা জনানোর জন্য হারাশকে রাগাদের পক্ষ হতে দায়িত্ব দেয়া হয়।

সূত্রটি জানায়, ইজ্জত আদ দুরি দীর্ঘদিন রোগ ভোগের পর তিউনিসিয়ার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন।

অন্যদিকে সাদ্দামের কন্যা রাগাদ সাদ্দাম সমবেদনাপত্র বা তার মৃত্যুর বিষয়ের সংবাদ-প্রতিবেদনকে নাকচ করে বলেন, আমাদের পক্ষ হতে এ ধরনের কোন বিবৃতি দেয়া হয়নি। তা ছাড়া হায়সাম আমাদের সাবেক আইনজীবি; অনেক আগেই তার সাথে আমাদের চুক্তি শেষ হয়েছে।

২০০৩ সালে সাদ্দাম-সরকারের পতনের পর থেকে ইরাকি প্রশাসন সাবেক এই ভাইস প্রেসিডেন্টকে খুজছে, তার বিরুদ্ধে সাদ্দাম-প্রশাসনের সাথে থেকে বিভিন্ন অপরাধে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।

সাদ্দামের পতনের পরে সাবেক এই ভাইস প্রেসিডেন্টকে একাধিক বার ভিডিও ক্লিপের মাধ্যমে প্রকাশ্যে আসতে দেখা গেছে। সর্বশেষ গত এপ্রিলে বাধ পার্টির ৭১ বছর বার্ষিকী উপলক্ষে ইরাকি ও আরব দেশগুলোর প্রতি বার্তা-সম্বলিত ভিডিও ক্লিপ প্রকাশ পায়।

সূত্র: স্পুটনিক

‘ইসলামে তিন তালাক নেই; সমাজ ভুল ধারণায় বসে আছে’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ