রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

চট্টগ্রামে জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে পর্যটন করপোরেশনের একটি মোটেলে ‘গোপন বৈঠক’ করার সময় জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্রশিবিরের দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩ জুন) রাতে নগরীর স্টেশন রোডের মোটেল সৈকতে অভিযান চালিয়ে তাদের ধরা হয় বলে নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসাইন সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, জামায়াত-শিবিরের বিভিন্ন স্তরের কয়েকশ নেতাকর্মী ঈদ পুনর্মিলনীর নামে জড়ো হয়ে ‘গোপন বৈঠক’ করছে-এমন সংবাদের ভিত্তিতে মোটেল সৈকতে অভিযান চালানো হয়। এসময় দুই শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এদের মধ্যে মহানগর জামায়াতের নেতা আ জ ম ওবায়দুল্লাহ রয়েছেন বলে জানা গেছে। পরে গ্রেফতার কৃতদের সবাইকে কোতোয়ালী থানায় নেয়া হয়।

পুলিশ কর্মকর্তা মোস্তাইন জানান, এদের পরিচয় যাচাই-বাছাই করে, যাদের বিরুদ্ধে মামলা আছে, শুধুমাত্র তাদের গ্রেপ্তার দেখানো হবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিবের সাংস্কৃতিক শাখা ‘পারাবার’। এই সংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হয়েছিলা জামাত-শিবিরের কয়েকশ নেতাকর্মী। এদের মধ্যে উচ্চ পর্যায়ের নেতারাও ছিলো।

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন আজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ