রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঢাকার ক্লিনিকে এসি বিস্ফোরণ, চিকিৎসক- রোগী দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মোহাম্মদপুরে একটি ক্লিনিকে এসি বিস্ফোরণে চিকিৎসকসহ দুজন দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার রাতে মোহাম্মদপুরের হাউজিং সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে, দগ্ধরা হলেন- রাজধানীর শিকদার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সৈয়দ নজরুল হুদা (৪৫) এবং সাভারের একটি কলেজের সহকারী অধ্যাপক মো. মাহবুবুল হক (৫০)।

তাদের দুজনের বাসা মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে দগ্ধ চিকিৎসক নজরুল হুদা জানান, মোহ্ম্মদপুর হাউজিং সোসাইটিতে সৈয়দ ডেন্টাল নামে একটি ক্লিনিক আছে তার। রাতে দাঁতের চিকিৎসা করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। পরে তাদের উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, নজরুল ইসলামের মুখ ও দুই হাত ঝলসে গেছে। আর মাহবুবুল হকের দুই হাত, মুখ ও মাথা ঝলসে গেছে।

কোচিং বন্ধে মনিটরিং কমিটির কার্যক্রম জোরদার হচ্ছে: শিক্ষামন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ