বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

পুলিশ হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনার আমিনপুর থানার ঢালার চর এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিজাম মণ্ডল ওরফে বড় নিজাম নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিজাম মণ্ডল ঢালার চরে আলোচিত পুলিশ হত্যা মামলার এক নম্বর পলাতক আসামি। দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি পালিয়ে ছিলেন।

তিনি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে মোট নয়টি মামলা রয়েছে। নিহত নিজাম একই এলাকার জিলাল মণ্ডলের ছেলে।

ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল তিন রাউন্ড তাজা গুলি ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পাবনা সুজানগর ও আমিনপুর থানার দায়িত্ব প্রাপ্ত সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর থানার ফোর্স নিয়ে ঢালার চর এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের অবস্থান বুঝতে পরে নিজাম ও তার সহযোগীরা তাদের লক্ষ্য করে গুলি করে।

পুলিশও পাল্টা গুলি চালালে নিজাম নিহত হয়। এসময় তার অন্য সঙ্গীরা পালিয়ে যায়। নিজামের মরদেহ ময়নাতদন্তের জন্য বেড়া হাসপালে পাঠানো হয়েছে।

অভিযানে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের বেড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে জানায় স্থানীয় পুলিশ।

কোচিং বন্ধে মনিটরিং কমিটির কার্যক্রম জোরদার হচ্ছে: শিক্ষামন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ