রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মনোহরদীতে ‘আল-ইমদাদ উলামা পরিষদের’ কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদী জেলার মনোহরদীর আলেমদের সংগঠন ‘আল-ইমদাদ উলামা পরিষদ’ এর কার্যনির্বাহী পরিষদের ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে মুফতি আরিফ মাহমুদ হাবিবী সভাপতি ও মাওলানা শফিকুল ইসলাম সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

সামাজিক, সাংস্কৃতিক ও দীনি কার্যক্রমকে সামনে রেখে মনোহরদীর সর্বস্তরের তরুণ আলেমদের নিয়ে কাজ করার লক্ষ্যে ‘আল-ইমদাদ উলামা পরিষদ’ নামে একটি সেবামূলক সংগঠন যাত্রা শুরু করেছিল আজ থেকে ৫ বছর আগে। মাশওয়ারায়ে মজলিশের মাধ্যমে বিগত দিন সংগঠনের কার্যক্রম চলে আসলেও একটি নির্বাহী কমিটির অভাব বহুদিন যাবৎ পরিলক্ষিত হচ্ছিল।

এ কারণে গতকাল বাদ মাগরিব এক পরমর্শ সভায় ১১ সদস্য বিশিষ্ট কমিটির নাম সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয়।

সংগঠনের অন্য সদস্যরা হলেন, মাওলানা আসাদুজ্জামান ত্বহেরী সহ-সভাপতি, মাওলানা মুফতি রবিউল ইসলাম যুগ্ন সাধারণ সম্পাদক, মাওলানা জহিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, মাওলানা আব্দুল মুমিন সহ-সাংগঠনিক সম্পাদক, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান অর্থ-সম্পাদক, মুফতি নাদিম মাহমুদ ও হাফেজ সেলিম সহ-অর্থ সম্পাদক।

কার্যনির্বাহী কমিটির অনন্য সদস্যরা হলেন, মাওলানা সোহরাব হোসাইন, হাফেজ শামীম হোসাইন ও হাফেজ জুবাইর হোসাইন।

গাজীপুর সিটি নির্বাচনে হেফাজতকে নিয়ে আজগুবি সংবাদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ