রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ভোটে অনিয়ম হওয়ায় ৪ কেন্দ্র স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট চলাকালে জাল ভোট, ব্যালট পেপার ছিনতাইসহ নানা অনিয়মের অভিযোগে চারটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে বলে জানা যায়।

মঙ্গলবার দুপুর ২টার পর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘ভোটে নানা ধরনের অনিয়মের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ৩৭২ নম্বর কেন্দ্র টঙ্গীর খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয়-১, ৩৭৩ নম্বর খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয়-২, টঙ্গীর বড় দেওড়ার হাজি পিয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং ৯৮ নম্বর কেন্দ্র বাসন এলাকার ভোগড়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করা হয়েছে।’

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুরের কাসেমপুরের ৫ নম্বর ওয়ার্ডের বাগবাড়ী হাক্কানিয়া ছালেহিয়া আলিম মাদ্রাসা-২-এর ভোটকেন্দ্রের নারী বুথে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ওই কেন্দ্রের ভোট গ্রহণ আধা ঘণ্টা বন্ধ রাখা হয়।

গাজীপুর সিটির ভোটযুদ্ধ চলছে

গাজীপুরে ৩ কেন্দ্রে জাল ভোটের অভিযোগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ