রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মুগর খাল কেন্দ্রে আড়াই ঘণ্টাতেই ব্যালট পেপার শেষ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৮টায় শুরু হয়েছে। এরই মধ্যে নগরীর ১৭নং ওয়ার্ডের মুগর খাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র নৌকার প্রতীকের পক্ষের লোকজন দখলে নিয়েছেন বলে জানা যায়।

ওই কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের কর্মীরা। পরে তারা কেন্দ্রে ঢুকে ব্যালট নিয়ে নৌকা মার্কায় সিল মারতে থাকেন।

বর্তমানে ওই কেন্দ্র ব্যালট পেপার সংকট রয়েছে। কেন্দ্রের বাইরে ভোটাররা দাঁড়িয়ে অপেক্ষা করলেও ব্যালট পেপার না থাকায় সেখানে ভোটগ্রহণ থেমে আছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করলেও সকাল সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার ভোটকেন্দ্রে তার এজেন্টদের মারধরসহ গ্রেফতারের অভিযোগ তুললেও সেটি অস্বীকার করেন আওয়ামী লীগ প্রার্থী মো. জাহাঙ্গীর আলম।

গাজীপুর সিটির ভোটযুদ্ধ চলছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ