রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

১৮ দিন পর অপহৃত স্কুল ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র দেব দত্ত (৯) অপহরণে ১৮ দিন পর তার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা ২টায় প্রতিবেশী জহুরুল ইসলামের বাড়ির শৌচাগারের পাশ থেকে গর্ত খুড়ে পুলিশ লাশ উদ্ধার করে। দেব দত্ত উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিথা গ্রামের পবিত্র দত্তের ছেলে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম জামাল আহমেদ দেব দত্তের বন্তাবন্দি লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যর ভিত্তিতে অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে প্রতিবেশী জহুরুলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়ির শৌচাগারের পাশে গর্ত খুড়ে হাত-পা বাঁধা অবস্থায় দেব দত্তের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।

অপহৃত শিশুর পিতা পবিত্র দত্ত জানান, গত (০৮ জুন) শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দেব প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর স্থানীয়দের কাছ থেকে জানতে পারি দুইজন মোটরসাইকেল আরোহী রাস্তা থেকে দেবকে তুলে নিয়ে যায়।

এরপর ঐদিন বিকেলে আমার ফোনে অপহরণকারীরা ফোন করে অর্ধকোটি টাকা মুক্তপণ দাবি করে। তারপর থেকে ঐ ফোন নম্বর বন্ধ, আমার ছেলেরও কোন খোঁজ পাইনি। দুপুরে পুলিশ বাড়ির পাশের এক বাড়ি থেকে আমার ছেলের লাশ উদ্ধার করেছে।

পরিবারের লোকজন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

‘সন্ত্রাসবাদীদের মুখেই আজ শান্তি প্রতিষ্ঠার মুখরোচক স্লোগান’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ