রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজয়নগরে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। মঙ্গলবার বিকেলে উপজেলার নুরপুর গ্রামের খালিয়াজুরি নদীতে ডুবে জান্নাত (৭) ও শারমিন (৮) এই মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত শারমিন উপজেলার নূরপুর গ্রামের মোতালিব মিয়ার মেয়ে ও জান্নাত উপজেলার ছতুর গ্রামের মিজান মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, বিকাল সাঁড়ে পাচঁটার দিকে জান্নাত ও শারমিন বাড়ির সামনে খালিয়াজুরি নদীর পাড়ে খেলা করছিল।

অসাবধানতাবশত একজন পানিতে পড়ে গেলে তাকে বাঁচানোর জন্য আরেকজন পানিতে নামলে দুজনে পানিতে তলিয়ে যেতে থাকে। পরে আশেপাশে লোকজন ঘটনার আছ করতে পেরে তাদেরকে উদ্ধার করে আখাউড়া স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করে। বিজয়নগর থানার (ওসি) আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার গুনিয়াউক ইউপির গুনিয়াউক দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী পুকুরে।

মৃতের নাম দিহান (৪)। সে গুনিয়াউক দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমা আক্তারের ছেলে।

পরিবারের লোকজন জানায়, প্রতিদিনের মত মা নাজমা আক্তারের সঙ্গে বিদ্যালয়ে যায় দিহান। সবার অজান্তে বিদ্যালয়ের পাশ্ববর্তী পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হয়।

গাজীপুরের ভোট ডাকাতি ৮০ বছরের রেকর্ড ভেঙেছে : হাসান উদ্দিন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ