রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

৪ নদীর পানি বিপদসীমার ওপরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: বাংলাদেশের নদ-নদীগুলোর চারটির পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।

সুরমার পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। কুশিয়ারার পানি শেওলায় ৮ সেন্টিমিটার, শেরপুর-সিলেট পয়েন্টে ১৬ সেন্টিমিটার এবং পুরাতন সুরমার পানি দিরাই পয়েন্টে ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি আজ আরো কমতে পারে। সেক্ষত্রে সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং আবহাওয়া অধিদপ্তর সূত্র এ তথ্য জানায়।

পাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, যমুনা, পদ্মা ও গঙ্গার পানি বাড়ছে এবং ব্রহ্মপুত্র এবং পদ্মা নদীর পানি কমছে।

উত্তর-পূর্বাঞ্চলের মেঘনা ও দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ি অববাহিকার প্রধান নদীগুলোর পানিও কমছে। আর ব্রহ্মপুত্র-যমুনা চ্যানেলের নদ-নদীগুলোর পানির পরিমাণ স্থিতিশীল থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কিশোরগঞ্জের নিকলিতে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল রংপুরে ২৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হয় রংপুরে ৭৩ মিলিমিটার।

‘গাজীপুর নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের কোনো ভিত্তি নেই’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ