রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ভালোবাসার টানে পূর্ণিমা রাণী এখন ফাতেমা আক্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ফরিদপুরের মধুখালী থানার কামালদিয়া গ্রামের বঙ্কিম চন্দ্র বিশ্বাসের কন্যা পূর্ণিমা রাণী বিশ্বাস বরিশালের এয়ারপোর্ট থানাধীন মঙ্গলহাটা এলাকার শাজাহান মিয়ার ছেলে বাবুল মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে প্রেমের টানে ধর্মান্তরিত হয়ে এ তরুণী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত ১২ জুন বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নোটারী পাবলিকের (হলফনামা নং-৯৩০) মাধ্যমে এই প্রেমিক যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হোন।

ইসলাম ধর্ম গ্রহণের পর ওই তরুণীর নাম রাখা হয়েছে ফাতেমা আক্তার সিনহা। প্রেমিক বাবুল মিয়া বলেন, ভালোবাসার টানে সিনহা তার কাছে ছুটে আসলে তিনি ও তার পরিবার তাকে সাদরে গ্রহণ করেছে।

এ বিষয়ে ফাতেমা আক্তার সিনহা জানান, তিনি তার পরিবারকে প্রেমের সম্পর্ক বুঝাতে ব্যর্থ হয়ে প্রেমের টানে ঘর ছেড়ে বরিশালে চলে আসেন। পরে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে বৈধভাবে ভালবাসার মানুষকে বিয়ে করে সংসার করছেন।

মাদক কারবারে আইন-শৃঙ্খলা বাহিনীর ২৫০ জন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ