রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

কারাগারে সাঈদীর ডিভিশন চেয়ে করা আবেদন খারিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীকে কারাগারে ডিভিশন দেয়া এবং বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার নির্দেশনা চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে গতকাল এ আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন । সঙ্গে ছিলেন আইনজীবী তানভীর আহম্মেদ আলামিন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত কুমার তালুকদার।

এর আগে রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সাঈদীর পক্ষে এ রিট আবেদনটি করেন তার ছেলে শামীম বিন সাঈদী। পরে মঙ্গল ও বুধবার শুনানি হয়। গতকাল হাইকোর্টের আদেশের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অমিত কুমার তালুকদার বলেন, সাঈদীর করা আবেদনটি আদালত সরাসরি খারিজ করে দিয়েছেন।

আরও পড়ুন : কারাগারে মাওলানা সাঈদীর ডিভিশন চেয়ে আবেদন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ