রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

ময়মনসিংহে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম মিলাত তারাশি (৩৫)।

শহরতলীর দিঘারকান্দা এলাকায় শুক্রবার বিকালে তার ওপর হামলা হয়। রাতে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে কে বা কারা তার উপর হামলা চালিয়েছে তা জানা যায়নি।

পুলিশ জানান, দিঘারকান্দা এলাকায় মিলাতকে এলোপাথাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায় অজ্ঞাত কয়েকজন যুবক। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে রাব্বী (১৮) নামের এক যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ