রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী টোকন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের ঝিকরগাছায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত সন্ত্রাসী টোকন (৩০) নিহত হয়েছেন।

শনিবার ভোরে উপজলোর কায়েমকোলা বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

ঝিকরগাছা থানা পুলিশের ওসি (তদন্ত) আজিজুর রহমান জানান, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী টোকনকে শুক্রবার রাতে কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় যশোর শহর থেকে আটক করা হয়।

শনিবার ভোররাতে পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে বের হয়। টোকনের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে নিয়ে কায়েমকোলা বাগমারা এলাকায় যায়।

সেখানে টোকনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীদের গুলিতে টোকন গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোহিঙ্গাদের ফেরাতে সহায়তা করবে চীন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ