রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

নদীগর্ভে হারিয়ে যাচ্ছে এনায়েতপুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ৫ কিলোমিটার এলাকার ছয়টি গ্রামের সহস্রাধিক বসত-ভিটাসহ কয়েক শতাধিক হেক্টর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

পাউবো বলছে, একমাস আগে ভাঙনরোধে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য বরাদ্দ চেয়ে নোটিশ শিট পাঠালেও এখনও অনুমোদন দেয়া হয়নি।

শনিবার সকালের দিকে ব্রাহ্মণগ্রাম ও আড়কান্দি গ্রামে চলে ভয়াবহ ভাঙন। একে একে বিলীন হয়ে যাচ্ছে বসত বাড়ি ও ফসলি জমি। ঘর-বাড়ি হারিয়ে বাস্তুহারা হয়ে পড়ছে মানুষ। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে মানুষ।

ব্রাহ্মণগ্রামের বাসিন্দা তপা ফকির জানান, মাত্র দু'বছর আগে সাড়ে তিন বিঘা জমি, ওয়ালসেট বাড়ি নদীগর্ভে হয়ে গেছে। এক কিলোমিটার পেছনে এসে নতুন করে আবার বাড়ি নির্মাণ করেছিলাম।

সেটিও বিলীন হয়ে গেলো। এখন রাস্তায় এসে দাঁড়িয়েছি। রোহিঙ্গারা যতটুকু সহায়তা পাচ্ছে তার একচুল পরিমাণ সহযোগিতাও আমরা দেশের নাগরিক হিসেবে সরকারের পক্ষ থেকে পাচ্ছি না।

সরকারপক্ষই বলছে খালেদা অসুস্থ: রিজভী

‘শিক্ষকরা তাদের নৈতিকতা ও মূল্যবোধ হারিয়ে ফেলছেন’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ