রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

যশোরে পাইলটসহ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার রাতে যশোর সদর উপজেলার বুকভরা বাওড়ের মধ্যে বিমানটি পড়ে যায়। তবে বিরূপ আবহাওয়া এবং রাতের কারণে বিমানটির প্রকৃত অবস্থান এখনও জানা যায়নি।

যশোর বিমান বন্দর সূত্রে জানা যায়, রোববার রাত ৯টা ২০ মিনিটে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে।

এর কিছুক্ষণ পর সেটি যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওড়ের মধ্যে আছড়ে পড়ে যায়। বিমানটিতে দু’জন পাইলট ছিলেন। এখনও তাদের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

সূত্র জানিয়েছে, তাদের একটি প্রশিক্ষণ বিমান টাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই বিমানটির খবর এখনও পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে বিমান বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার মিয়া জানান, সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওড়ের মধ্যে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান পড়ে যাওয়ার খবর তারা পেয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করেছে।

আরও পড়ুন : তিন আন্তর্জাতিক বিমানবন্দরে সক্রিয় চোরাচালান চক্র


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ