রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

ভারী বৃষ্টিতে সীমাহীন দুর্ভোগ চট্টগ্রামে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ভারী বৃষ্টিতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন চট্টগ্রাম নগরবাসী। চকবাজার, কাপাসগোলা, বাকলিয়া, আগ্রাবাদ সিডিএ আবাসিক, বেপারি পাড়াসহ নিম্নাঞ্চলে জমেছে হাঁটুপানি। জোয়ারের সঙ্গে ক্রমে বাড়ছে সেই পানি।

যথারীতি রাস্তাঘাটে কমে গেছে যানবাহন। রিকশা ও সিএনজি অটোরিকশার ভাড়া হাঁকা হচ্ছে দ্বিগুণ।

বিদ্যালয়গুলোতে দ্বিতীয় সাময়িক পরীক্ষা থাকায় শিক্ষার্থী-অভিভাবকরা বৃষ্টি উপেক্ষা করে ঘর থেকে বেরিয়েছেন। ছিন্নমূল মানুষ ও খেটে খাওয়া মজুরদের কষ্ট বেড়েছে বেশি।

হালিশহরসহ যেসব এলাকায় ওয়াসার পানি সরবরাহ কম সেখানকার বিভিন্ন পরিবারের সদস্যদের বৃষ্টির পানি সংগ্রহ দেখা গেছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস মঙ্গলবার (৩ জুলাই) সকাল নয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে।

সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান জানান, বর্ষা মৌসুমের বৃষ্টি হচ্ছে। এটি অব্যাহত থাকবে। দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তিনি জানান, সকাল ১০টায় জোয়ার শুরু হয়েছে। বিকেল পৌনে তিনটায় জোয়ারের পানি সর্বোচ্চ স্তরে পৌঁছাবে। এরপর থেকে ভাটা শুরু হবে। রাত সাড়ে ১০টা থেকে আবার জোয়ার আসা শুরু হবে।

চকবাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ সোহেল রানা জানান, সিডিএ আবাসিকের নিচতলার ভাড়া বাসায় ছিলাম। জোয়ার-ভাটার পানি থেকে বাঁচতে চকবাজার এলাকায় এসেছি।

ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফটিকছড়ি, রাউজান, পটিয়াসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। বন্যার কারনে মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই।

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের এখনো প্রস্তুতি নেই: পিটার মাউরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ