মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

মালয়েশিয়ায় বিয়ের বয়স ১৮ করার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সম্প্রতি বিবিসি ও ফক্স নিউজের খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার আবদুল করিম আবদুল হামিদ লুকিয়ে থাইল্যান্ডের ১১ বছর বয়সী এক মেয়েকে বিয়ে করছেন।

আবদুল করিমের একজন স্ত্রী পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন। থাইল্যান্ডে ওই মেয়েটির মা-বাবা জানিয়েছেন, একটি শর্তে মালয়েশিয়ার ওই ব্যক্তির সঙ্গে তাদের সন্তানের বিয়ে দিয়েছেন।

তৃতীয় স্ত্রী হওয়ার অনুমতির সেই শর্ত হলো ওই শিশুর ১৬ বছর পর্যন্ত মা-বাবার কাছেই থাকবে। মালয়েশিয়ার সরকার বলছে, তাদের এখানে এ বিয়ে অনুষ্ঠিত হয়নি। এটি থাইল্যান্ডে ঘটেছে এবং তারা ঘটনাটির তদন্ত করছে।

ওই ব্যক্তি একজন সমৃদ্ধিশালী ব্যবসায়ী। মেয়েটির পরিবার দরিদ্র। অসম এ বিয়ে নিয়ে সমালোচনা চলছে মালয়েশিয়াজুড়ে। ঝড় ওঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ইউনিসেফ বলছে, এ বিয়ে ‘জঘন্য ও অগ্রহণযোগ্য’। ইউনিসেফের মালয়েশিয়ার প্রতিনিধি মারিয়ান ক্লার্ক হাটিং বলেছেন, এতে কোনোভাবেই মেয়েটির ভালো হতে পারে না।

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ওয়ান আজিজাহ ইসমাইল বিবিসিকে বলেছেন, এ বিয়ে অবৈধ। কারণ শরিয়া আদালতে এ বিয়ে অনুমোদন পায়নি।

আবদুল করিম মালয়েশিয়ার বারনামা পত্রিকাকে বলেছেন, ‘আমি জানি আমার তৃতীয় স্ত্রীর বয়স ১১ বছর। তার বয়স ১৬ না হওয়া পর্যন্ত আমার স্ত্রী তার মা-বাবার সঙ্গেই থাকবে।’

মিয়ানমারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে হবে: জাতিসংঘ, বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ