মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনায় নিহত ২৪, নিখোঁজ ৪১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ায় একটি ফেরি দুর্ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। দুর্ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৭৪ জনকে। তবে এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে ৪১ জন।

মঙ্গলবার ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আরও বহু যাত্রী নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা নিখোঁজদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফেরিটিতে ছিদ্র থাকার কারণেই এটি পানিতে ডুবে গেছে।

ইন্দোনেশিয়ার পরিবহন সংস্থা জানিয়েছে, উপকূল থেকে ফেরিটি ৩শ মিটার পাড়ি দিয়েছিল। এখন পর্যন্ত ২৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৭৪ জনকে। তবে এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে ৪১ জন। ফেরিটিতে মোট ১৩৯ জন যাত্রী এবং ৪৮টি যানবাহন ছিল।

ভয়াবহ এই ফেরি দুর্ঘটনা এমন দিনে ঘটেছে যখন দেশটির কর্তৃপক্ষ আরও একটি ফেরি দুর্ঘটনার উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেছে।

ওই ফেরি দুর্ঘটনায় ১৬০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। মাত্র দু’সপ্তাহ আগে সুমাত্রায় একটি জনপ্রিয় পর্যটন লেকে ওই ফেরিটি দুর্ঘটনা কবলিত হয়।

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের এখনো প্রস্তুতি নেই: পিটার মাউরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ