মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

ভারত থেকে এবার সবচেয়ে বেশি হজে যাচ্ছেন, ‘মাহরাম’ ছাড়া নারী ১৩০৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: হজ যাত্রায় ভারতের কেন্দ্রীয় সরকারের সমস্ত ভর্তুকি প্রত্যাহার করার পরও দেশের ইতিহাসে এবছর সর্বোচ্চ সংখ্যক মুসল্লি হজে যাচ্ছেন।

পেছনের সব রেকর্ড ভেঙে এবার পবিত্র হজ পালনে যাচ্ছেন ১ লাখ ৭৫ হাজার ২৫ জন ভারতীয়।

কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি এক বিবৃতিতে জানিয়েছেন, হজের জন্য এবছর মোট ৩ লাখ ৫৫ হাজার ৬০৪টি আবেদন জমা হয়।

পুরুষ আবেদনকারী ছিলেন ১ লাখ ৮৯ হাজার ২১৭ জন আর নারী আবেদনকারী ছিলেন ১ লাখ ৬৬ হাজার ৩৮৭ জন।

হজ কমিটি থেকে হজ যাত্রার অনুমোদন পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ২৫ জন। ভারতের ইতিহাসে এই প্রথম এতো বেশি সংখ্যায় মানুষ হজ করতে যাচ্ছেন বলে দাবি নকভির।

এছাড়াও এবার হজ যাত্রায় রেকর্ড করছেন মুসলিম নারীরাও। এই প্রথমবার মুসলমান নারীরা মাহরাম বা পুরুষসঙ্গী ছাড়াই হজ যাত্রায় অংশ নিতে পারছেন। এবছর ১৩০৮ জন নারী ‘মাহরাম’ ছাড়াই হজে যাচ্ছেন।

হজ কমিটির পক্ষে জানানো হয়েছে, ১৭ জুলাই কলকাতার হজযাত্রীরা সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন।

২০ জুলাই বারানসি, ২১ জুলাই বেঙ্গালোর, ২৬ জুলাই গোয়া ও ২৯ জুলাই আওরঙ্গবাদ, চেন্নাই, মুম্বাই ও নাগপুরের হজযাত্রীরা রওনা দেবেন।

৩০ জুলাই রাঁচি, ১ আগস্ট আহমেদাবাদ, ৩ অগাস্ট ভূপালের হজযাত্রীরা রওনা দেবেন।

সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের এখনো প্রস্তুতি নেই: পিটার মাউরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ