মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরবের জেদ্দায় ১৮ আসনের একটি মিনিবাস দুর্ঘটনায় অন্তত ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১জন।

জেদ্দার মোহাম্মদী এলাকায় মিনিবাসটি দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানা গেছে।

এ দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

হতাহতদের কারও পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এ বিষয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ছয় জন নিহতের তথ্য পেয়েছি। স্থানীয় সময় বুধবার সকালে এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

তিনি জানান, আমাদের বাংলাদেশি শ্রমিক বন্ধুদের একটি গাড়ি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। সেখানে ১৬ জন প্রবাসী বাংলাদেশি নাগরিক ছিলেন।

মোবারক হোসেন নামে জেদ্দা প্রবাসী এক বাংলাদেশি জানান, দুর্ঘটনার শিকার ব্যক্তিরা একটি কারখানায় চাকরি করতেন। কারখানায় কাজে যাওয়ার জন্য সবাই একটি মিনিবাসে ওঠেন। মিনিবাসের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ