রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

চার মাস পর কবর থেকে যুবকের মরদেহ উত্তোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জের কাশিয়ানীতে চার মাস পর এক যুবকের মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শোভন সরকারের উপস্থিতিতে এ মৃতদেহ উত্তোলন করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়।

এটি হত্যা না কি আত্মহত্যা এ নিয়ে সংশয় থাকায় আদালতের আদেশে ওই মৃতদেহ উত্তোলন করা হয়।

জানা গেছে, কাশিয়ানী উপজেলার বরাসুর গ্রামের মো. আবুল কালাম শেখের ছেলে মো. শফিকুল শেখ (২৮) এর লাশ গত ৪ মার্চ রোববার বাড়ির পাশে মেহগনি বাগানে গলায় রশি পেঁচানো অবস্থায় পাওয়া যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠায়। এ ঘটনায় শফিকুরের চাচা মো. আব্দুল মান্নান শেখ বাদী হয়ে ২৬ জনকে আসামী করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি ১৪ মার্চ পিবিআই গোপালগঞ্জে হস্তান্তর করে কাশিয়ানী থানা পুলিশ।মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক শংকর চন্দ্র মাত্তুবর জানান, পোষ্টমর্টেম রির্পোটে বলা হয়েছে গলায় রশি দিয়ে শফিকুর শেখ আত্মহত্যা করেছেন।

তবে মামলার বাদী আব্দুল মান্নান শেখ লাশের পূনঃময়না তদন্ত চেয়ে আদালতে আবেদন করেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট মো. মামুনুর রশিদ গত ৩ জুন মৃতদেহ উত্তোলন করে পূনঃময়না তদন্ত করার জন্য ফরিদপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানোর নির্দেশ দেন।

দাওরায়ে হাদিসের (মাস্টার্স) ফলাফল প্রকাশ আজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ