মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

মেক্সিকোতে বিস্ফোরণে নিহত ২৪ অাহত অর্ধশত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মেক্সিকোতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৪জন নিহত হয়েছে।

দেশটির তালতেপেক শহরে একটি ওয়ার্কসপে কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মেক্সিকোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিষয়ক কো-অরডিনেটর লুইস ফেলিপে পুয়েন্তে।

ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আরো অন্তত ৩৫জন মানুষ আহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন গণমাধ্যম ‘ভয়েস অব আমেরিকা’।

বৃহস্পতিবার দেশটির রাজধানী মেক্সিকো সিটির প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত শহরটির লা সসার এলাকায় একটি আতশবাজি প্রস্তুত কারখানায় কয়েক দফা বিস্ফোরণের ঘটনায় হতাহতের ঘটনাটি ঘটেছে বলে পুয়েন্তে জানিয়েছে।

এর আগে মাত্র ১ঘন্টার মধ্যে অন্তত ৩টি বিস্ফোরণের ঘটনায় ৭বছরের একটি শিশুসহ বেশ কয়েকজন নিহত হয় বলে জানিয়েছে প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী গেবরিয়েল ওশেহা।

এদিকে প্রথম বিস্ফোরণের ঘটনায় জরুরি নিরাপত্তা বাহিনী ও দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে যাওয়ায় পরের বিস্ফোরণগুলোতে তাদের সদস্যরাও নিহত হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এলাকাটিতে ২০১৬ সালের আরেকটি বিস্ফোরণের ঘটনায় ৩০জনের বেশি নিহত হয়েছিল।

সূত্র: সিএনএন

দাওরায়ে হাদিসে মেধা তালিকায় শীর্ষ যারা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ