রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

সাভারে বাসচাপায় প্রাণ গেল ২ ভাইয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারের আমিন বাজারে প্রাইভেটকারচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই সুজাত (২৫) ও শফিক আহমেদ (২৬) মৃত্যু বরণ করেছে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে মোটরসাইকেলে সুজাত ও শফিক সাভার যাচ্ছিলেন। তারা আমিনবাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে সাভারগামী একটি বাস ও একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান।

ঘটনাস্থল থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান সাভার মডেল থানার এসআই জামাল। এ বিষয়ে সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

অপারেশনে রোগীর মৃত্যুতে হাসপাতাল ছেড়ে পালালেন চিকিৎসক-নার্সরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ