রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

কোটা আন্দোলনের পক্ষে পোস্ট করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নিজের ফেসবুক টাইমলাইনে দেশের চলমান কোটা বিরোধী পোস্ট করায় ফরিদপুরে আবু বক্কার সিদ্দীক কাবীর নামে এক ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৬ জুলাই) সন্ধ্যায় ফরিদপুর জেলা ছাত্রলীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কাবীর ফরিদপুর জেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন।

তবে জেলা ছাত্রলীগ বলছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও স্থানীয় যুবলীগ নেতাদের সাথে কোন্দলের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে  আবু বক্কার সিদ্দিক কাবীর বলেন, “কিছুদিন আগে ফেসবুক টাইমলাইনে কোটা বিরোধী একটা পোস্ট দিই। সেখানে লেখা হয়, ‘কোটা বিরোধী যে আন্দোলন তা ছাত্রদের যৌক্তিক আন্দোলন এ আন্দোলনকে আমি স্বাগত জানাই। পরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ভাইয়ের অনুরোধে পোস্টটি আমি ডিলেট করে দিই।”

এ বিষয়ে আবু বক্কার সিদ্দিক কাবীর সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, “আমি ১০ বছর ধরে ছাত্রলীগ করি। ছাত্রলীগ আমার প্রাণের সংগঠন। কিন্তু কি কারণে আমাকে বহিষ্কার করা হলো এব্যাপারে আমাকে কোনো প্রকার নোটিশ প্রদান করা হয়নি।”

তবে তাকে কেন বহিষ্কার করা হলো এ প্রশ্নের জবাবে সাইফুল বলেন, কাবীরকে কোটা বিরোধী পোস্টের জন্য আমাদের ছাত্রলীগের পক্ষ থেকে কেউ কিছু বলেনি। স্থানীয় যুবলীগ নেতাদের সাথে কোন্দলের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন : কোটা বিষয়ে যা বললেন মন্ত্রীপরিষদ সচিব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ