রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

ঝিনাইদহে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ : আহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঝিনাইদহের শৈলকূপায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের সবাইকে প্রথমে স্থানীয় শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর ৭ জনকে ঝিনাইদহ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার ভাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকূপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামের আজিজুর রহমান মেম্বার ও আফজাল হোসেনের সামাজিক দল রয়েছে। দু’দলই আওয়ামী লীগ সমর্থক। আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ১ জুলাই দু’দলের সংঘর্ষে তিনজন আহত ও ২০টি বাড়িতে হামলা ও ভাঙচুর হয়।

তিনি জানান, এর জেরে শনিবার সকালে উভয়পক্ষ ঢাল, সড়কি, রামদা, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আহতদের উদ্ধার করে শৈলকূপা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পর এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন : শেরপুরে মাদরাসা কমিটি নিয়ে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ; আহত ১০


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ