মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রাবির ভর্তি পরীক্ষায় থাকছে না এমসিকিউ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথমবারের মতো এমসিকিউ এর পরিবর্তে লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভর্তি পরীক্ষার্থীদের অর্থ সাশ্রয় ও ভোগান্তি কমাতে ভর্তি পরীক্ষার ধরনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

তিনি বলেন, ‘মেধা যাচাইয়ে এমসিকিউ পরীক্ষার বিষয়ে নানান কথাবার্তা আছে। তাই এ বছর থেকে আমরা সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

ভর্তি উপ-কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী দুই ঘণ্টায় ১০০ মার্কসের পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। তবে এটা প্রাথমিক একটা সিদ্ধান্ত। ভর্তি কমিটির সভায় বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

নতুন এ পদ্ধতিতে পরীক্ষার্থীদের ভোগান্তি ও অর্থ সাশ্রয় হবে জানিয়ে উপ-উপাচার্য বলেন, ‘এর আগে অনেকদিন ধরে অনেকগুলো ইউনিটে পরীক্ষা নেওয়া হতো।

পরীক্ষার্থীদের ভোগান্তি ও অর্থ সাশ্রয়ের বিষয়টি বিবেচনা করে এবার ইউনিট কমিয়ে ৪টি ইউনিটে দুই দিনে পরীক্ষা নেওয়া হবে।

প্রাথমিকভাবে আগামী ২২ ও ২৯ অক্টোবর তারিখে পরীক্ষার দিন ঠিক করা হয়েছে। তবে ২৯ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় ভর্তি কমিটির সভায় তারিখ পরীবর্তন করা হবে।’

রোহিঙ্গাদের ১০০ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ