রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

সীতাকুণ্ডে সাগরে নেমে ৩ যুবক নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাশঁবাড়িয়া সৈকতে নেমে তিন যুবক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিখোঁজ তিন যুবক সাইফুল (২৭), আলাউদ্দিন (২৫) ও ইয়াছিন (১৯)।

তারা চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার ঝাউতলা এলাকার বাসিন্দা। পরিবারের সদস্যদের সঙ্গে তারা বাঁশবাড়িয়া সৈকতে বেড়াতে গিয়েছিলেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ হাসান এ খবর নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন সাগরে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তল্লাশি চালাচ্ছে।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহিদুল ইসলাম জানান, সীতাকুণ্ডে বাঁশবাড়িয়ায় সাগরে তিনজন পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ডুবুরি টিম উদ্ধার কাজে অংশ নিয়েছে। চট্টগ্রাম থেকে ডুবুরি টিম রওনা হয়েছে।

রোহিঙ্গাদের ১০০ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ