রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

জামিন পেলেন ইসলামী আন্দোলন নেতা শফিকুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৭দিন কারাভোগের পর জামিন পেলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী এ্যাডভোকেট মুহাম্মাদ শফিকুল ইসলাম।

২০১৫ সালের একটি নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছিল মুহাম্মাদ শফিকুল ইসলামকে।

একই মামলায় মনির হোসেন নামে তাদের আরেক নেতাকেও জামিন দিয়েছেন আদালত।

রোববার (০৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আনিছুর রহমানের আদালতে তাদের জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত ওই দুজনের জামিন মঞ্জুর করেন।

এ্যাডভোকেট মুহাম্মাদ শফিকুল ইসলাম ফতুল্লার মুসলিমনগর এলাকার পিয়ার আলীর ছেলে এবং ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী। গত ২০ জুন তার বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি দুপুরে ফতুল্লার কাশিপুর জেলেপাড়া ব্রীজের কাছে নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিস্ফোরণ ঘটিয়ে কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় শিপলু শেখ নামে এক গাড়ি চালক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার একটি মামলা দায়ের করেন।

এ মামলায় ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করা হয়। ওই চার্জশীটে শফিকুল ইসলামকেও আসামী করা হয়েছিল।

চিন্তাঙ্গন; বিশুদ্ধ চিন্তার নির্যাসে শুদ্ধ সমাজ গড়ার প্রত্যয়

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ