রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

নেত্রকোণায় আর্জেটিনা-ব্রাজিল সমর্থকদের মারামারি, পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  নেত্রকোণার কেন্দুয়ায় আর্জেটিনা ও ব্রাজিল সমর্থক স্কুল শিক্ষার্থীদের মারামারি ঘটনা ঘটেছে।

শনিবার (৭ জুলাই) দুপুরে উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। বর্তমানে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ ঘটনায় ১০ম শ্রেণির শিক্ষার্থী জুনাঈদ গুরুতর আহত হলে তাকে কেন্দুয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলকাবাসী সূত্রে জানা যায়,দুপুর দেড়টার দিকে আর্জেটিনা সমর্থক জুনাঈদ ও ব্রাজিল সমর্থক সৌরভ এবং অভিকের সাথে কথার তর্কে জড়িয়ে হাতাহাতির ঘটনা ঘটায়।

এ খবর পেয়ে অভিকের বড় ভাই স্কুলে ছুটে গিয়ে জুনাঈদের ওপর ফের হামলা চালায়। এক পর্যায়ে জুনাঈদ আত্মরক্ষার্থে স্কুলে অফিস কক্ষে আশ্রয় নিয়েও রক্ষা পায়নি।

হামলাকারীরা বেদরক পিঠিয়ে গুরুতর আহত করে জুনাইদকে। পরে স্কুলের শিক্ষকরা জুনাঈদকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। এদিকে এ ঘটনার পর পরই সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল রের হয়।

খবর পেয়ে পেমই তদন্তকেন্দ্রের পুলিশ এসে উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে বিকাল শিফটের ১০ম ও ৮ম শ্রেণির গণিত বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনার জন্য বিকাল শিফটের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পেমই তদন্তকেন্দ্রের ইনচার্জ উজায়ের রহমান আদনান জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

আরও পড়ুন : আর্জেন্টিনায় বাস করে প্রায় ৮ লাখ মুসলিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ