মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

মুসলিম হত্যাকারীদের গলায় মালা পরালেন বিজেপি মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রামগড়ে মুসলিম ব্যবসায়ীর হত্যা মামলায় জামিনে মুক্তিপ্রাপ্ত আট অভিযুক্তের গলায় মালা পরিয়ে অভ্যর্থনা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহা।

আদালত যাদের দোষী সাব্যস্ত করেছে, তাদের গলায় মালা পরিয়ে বিতর্কের মুখে মন্ত্রী। ভোট ব্যাংক ধরে রাখতে বিজেপি সবকিছু করতে পারে বলে তীব্র সমালোচনা করেছে কংগ্রস।

গত বছর ২৭ জুন ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার রামগড়ে আলিমুদ্দিন আনসারি নামে এক পশু ব্যবসায়ীকে দিনের আলোয় পিটিয়ে মারে গোরক্ষকরা। এই হাজারিবাগেরই সাংসদ জয়ন্ত সিনহা। চলতি বছরের ২১ মার্চ শুনানি সম্পূর্ণ করে মোট ১১ জনকে যাবজ্জ্বীবন কারাদণ্ড দেয় ফাস্ট ট্র্যাক কোর্ট। কিন্তু পুলিশি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সিবিআই তদন্তের দাবি জানান জয়ন্ত সিনহা।

২৯ জুন ১১ জনের মধ্যে আট জনের জামিন মঞ্জুর করে ঝাড়খণ্ড হাইকোর্ট।

গত বৃহস্পতিবার জয় প্রকাশ নারায়ণ সেন্ট্রাল জেল থেকে বেরিয়ে আটজনই সোজা জয়ন্ত সিনহার বাড়িতে যায়। সেখানে ফুল-মালা দিয়ে অভ্যর্থনা জানানো হয় তাদের। দোষী সাব্যস্ত এই আটজনের মধ্যে রয়েছে বিজেপি নেতা ও দলের ওবিসি মোর্চা প্রেসিডেন্ট অমরদীপ যাদব।

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জেএমএম নেতা হেমন্ত সোরেন এত স্পর্শকাতর একটি বিষয় নিয়ে জয়ন্তের প্রতিক্রিয়ায় রীতিমত তাজ্জব বলে জানিয়েছেন।

ঝাড়খণ্ড কংগ্রেসের প্রধান অজয় কুমার বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর অভিযোগ এনেছেন।সূত্র: এই সময়।

আরও পড়ুন : মুসলিমকে কেন মুখ্যমন্ত্রী করা হয়নি, তারা কি ‘বন্ডেড লেবার’?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ