বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৪ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

উত্তরা ক্লাবে অভিযান; ৫ কোটি টাকার মদ জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর অভিজাত উত্তরা ক্লাবে অভিযান চালিয়ে গুয়েন্দা পুলিশ প্রায় ৫ কোটি টাকা মূল্যের ৩ হাজার বোতল বিদেশি বিভিন্ন ব্রান্ডের মদ, হুইস্কি, ওয়াইন, ভোদকা ও বিয়ার উদ্ধার করেছে।

সোমবার (৯ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম বলেছেন, ঢাকার অভিজাত ক্লাব ‘উত্তরা ক্লাবে’ অবৈধ মদ ও মাদকদ্রব্য রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে র্যাতব ও আনসার সদস্য সমন্বয়ে গঠিত টিম তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য জব্দ করেছে।

উত্তরা ক্লাব দীর্ঘদিন ধরে শুল্কমুক্ত সুবিধায় আমদানিকৃত বিদেশি বিভিন্ন ব্রান্ডের মদ ও মাদকদ্রব্য অবাধে বিক্রয় করছেন। এরূপ অভিযোগের ভিত্তিতে দুপুর ২টার দিকে শুল্ক গোয়েন্দা উত্তরা ক্লাবে অবস্থান নেয়। অভিযোনের শুরুতে ক্লাব কর্তৃপক্ষ সহযোগিতা না করায় বিকেল ৫টার দিকে ক্লাবের তালা ভেঙ্গে অভিযান শুরু করা হয়।

তিনি আরও জানান, অভিযানে উত্তরা ক্লাব হতে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ৩ হাজার ৪৫ বোতল ও ২৫০০ ক্যান বিদেশি বিভিন্ন ব্রান্ডের মদ, হুইস্কি, ওয়াইন, ভোদকা ও বিয়ার উদ্ধার করা হয়।

উত্তরা ক্লাব কর্তৃপক্ষ অবৈধ মাদক বিক্রয় করা সত্বেও রহস্যজনক কারণে শুল্ক গোয়েন্দার অভিযানে বাধা প্রদান করে তল্লাশি অভিযান বিলম্বিত করার প্রয়াস চালায়। কিন্তু শুল্ক গোয়েন্দা টিম কোন রকম ভয়ভীতিতে প্রভাবিত না হয়ে সফলভাবে অভিযান পরিচালনা করেন।

ক্লাবটির বিরুদ্ধে শুল্ক আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

হিন্দু ধর্ম কি মদ-জুয়া বা অশ্লীলতার অবাধ সুযোগ দেয়?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ