বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৪ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

আগামী মাসে নেপালে বিমান বিধ্বস্তের কারণ জানা যাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  চার মাস আগে নেপালের ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের কারণ জানা যাবে আগামী মাসে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিশন বলছে, সব তথ্য উপাত্ত সংগ্রহ শেষ করেছেন তারা। এখন চলছে সেগুলো বিশ্লেষণের কাজ।

১২ মার্চ ত্রিভূবন আন্তর্জাতিক বিমান বন্দরে ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের পরপরই এর কারণ অনুসন্ধানে গঠিত হয় তদন্ত কমিশন।

এক মাস পর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, উড়োজাহাজটি অবতরণের মুর্হর্তে নিয়ন্ত্রণ টাওয়ারের সাথে ককপিটের কার্যকর যোগাযোগ ছিলো না।

তদন্ত কমিশন বলছে, ইতিমধ্যে উড়োজাহাজটিতে থাকা ব্ল্যাক বক্স থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছেন তারা। অগাষ্ট মাসে প্রতিবেদন প্রকাশ হতে পারে।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা-আইকাও এর নিয়ম অনুসারে এ ধরনের দূর্ঘটনার তদন্ত এক বছরের মধ্যে শেষ করার বিধান রয়েছে।

১২ই মার্চ ইউএস-বাংলার ফ্লাইট টু ওয়ান ওয়ান বিধ্বস্তে ঘটনাস্থলেই নিহত হয় চার ক্রু সহ ৪৯ জন।

এর মধ্যে ২৬ জন বাংলাদেশি, ২২ জন নেপালি এবং একজন চীনা নাগরিক। ঢাকায় আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো এক বাংলাদেশী।

‘নেপাল এবং ভুটানকে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের আমন্ত্রণ’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ