মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দ্রুত এমপিওভুক্তির চেষ্টা করা হবে : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত এমপিওভুক্তির চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, যেসকল শিক্ষক এমপিওভুক্ত হবেন, তারা জুলাই মাস থেকেই বেতন প্রাপ্য হবেন। এজন্য মন্ত্রণালয়ে দু’টি কমিটি কাজ করছে।

শিক্ষামন্ত্রী আজ বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসকক্ষে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি সদস্যদের একটি প্রতিনিধিদলের সাথে বৈঠকে এ কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষা মন্ত্রণালয় শুরু থেকেই শিক্ষকদের কল্যাণে কাজ করছে। এবারও সর্বোচ্চ চেষ্টা করে যাব।

শিক্ষক নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, আপনারা আর কষ্ট করবেন না।
বৈঠকে শিক্ষামন্ত্রী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে সরকারের বিভিন্ন প্রচেষ্টা ও উদ্যোগ তুলে ধরেন।

শিক্ষক প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুুদুন্নবী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়, সদস্য মো. শফিকুল ইসলাম, মো. আনোয়ার হোসেন এবং জহুরুল ইসলাম।

এছাড়াও এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : সরকারের আশ্বাসে শিক্ষকদের আন্দোলন স্থগিত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ