রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

হবিগঞ্জে ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ: নিহত ১, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের একটি মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বাদশা মিয়া নামে একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৩ জুলাই)  সন্ধ্যায় এই সংঘর্ষে আহত হয়েছেন আরও ২০ জন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সুলতানশী গ্রামের মসজিদের ইমাম নিয়ে স্থানীয় বাদশা মিয়া ও সামছুল হকের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে আজ সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে বাদশা মিয়া নিহত হন বলে তার স্বজনরা জানান।

তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় একটি সূত্র জানায়, ওসি ঘটনাস্থলে রয়েছেন।

আরও পড়ুন : আসানসোলের ইমামরা জাগছেন বিশ্ব জুড়ে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ