মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইবির দশ বিভাগে ৩৭ শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দশটি বিভাগে ৩৭ জন শিক্ষকসহ আইসিটি সেলে ৩ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২৪১তম সিন্ডিকেট সভায় তাদের নিয়োগের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, শনিবার বেলা ১২ টায় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসাকারীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ২৪১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিভাগের শিক্ষক নিয়োগ, সম্প্রতি একনেক ও শিক্ষা মন্ত্রনলায় কর্তৃক পাশ হওয়া ৫ শত কোটি টাকার মেগা প্রজেক্ট ও অর্গানোগ্রাম পর্যালোচনাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে ৪ জন, ফোকলোর স্টাডিজ বিভাগে ৩ জন, ফার্মেসী বিভাগে ৪ জন, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ৪ জন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে ৪ জন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ৪ জন, সোস্যাল ওয়েলফেয়ার বিভাগে ৪ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৪ জন এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন শিক্ষকসহ আইসিটি সেলে ৩ কর্মকর্তা নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘আমরা চেষ্টা করেছি সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ দেওয়ার জন্য। এরপরও যদি কোন অভিযোগ পাওয়া যায় তাহলে প্রশাসন সে ব্যাপারে ব্যবস্থা নিবে।’

আরও পড়ুন : আলেমদের ফিকহী মতপার্থক্যে শিক্ষার্থীর করণীয় কী?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ