বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৪ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববিতে আপনিও সংগ্রহ করতে পারেন বিনামূল্যে কুরআন  ইসলামাবাদে সমাঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রার্থী দেবে খেলাফত মজলিস ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপির সেই বাবা এখনো জীবিত! হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার

শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালে লাগা আগুন এখন নিয়ন্ত্রণে।

রোববার (১৫ জুলাই) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১নং টার্মিনালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের ৭ ইউনিট তা নিয়ন্ত্রণে আনতে তাদের কার্যক্রম শুরু করেন। আগুন লাগার কারণে বন্ধ ইমিগ্রেশন কার্যক্রমও আবারও শুরু হয়েছে।

আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এ ঘটনায় তারা কোনো আগুন দেখতে পাননি, দেখেছেন শুধু ধোঁয়া। সিলিংয়ের ক্যাবল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহমান জানান, ‘অল্পতে বিষয়টি আঁচ করতে পারায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।’

আরও পড়ুন : শাহজালাল বিমানবন্দরে আগুন, ইমিগ্রেশন বন্ধ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ