রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

কুষ্টিয়ায়​ ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত, আহত ৫ পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কুষ্টিয়ায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ শহর আলী (৩৮) নামে একজন নিহত হয়েছে। রোববার (১৫ জুলাই) রাত দুইটার সময় শহরতলীর হরিপুর শেখ রাসেল সংযোগ সেতুর নিচে গোলাগুলির একপর্যায়ে শহর আলী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

পুলিশের দাবি নিহত শহরআলী কুষ্টিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ানশুটার গান, ৩ রাউন্ড গুলি ও ৬শ পিচ ইয়াবা উদ্ধার করেছে।

এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক আতিকুর রহমানসহ পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন জানান, শহরতলীর হরিপুর শেখ রাসেল সংযোগ সেতুর নিচে একদল মাদক ব্যাবসায়ী ইয়াবা কেনা বেচা করছে এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানার একটি টহল দল ঘটনাস্থলে গেলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। এসময় পুলিশও পাল্টা গুলি করলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় শহর আলীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানায় নিহত শহর আলী কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় এক ডজন মাদকের মামলা রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

অারও পড়ুন : কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে মামা-ভাগ্নে নিহত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ