রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১৭ জেলে নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় ঝড়ের কবলে পড়ে ১৭ জেলেসহ এফবি তরিকুল-১ নামে একটি ট্রলার ডুবে গেছে।

শনিবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে জেলেদের কারো নাম এখনো জানা যায়নি।

বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল মাস্টার এ তথ্য নিশ্চিত করে জানান, সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামের মো. ছগিরের মালিকানাধীন এফবি তরিকুল-১ ট্রলারটি ডুবে যায়।

এ সময় ওই ট্রলারে থাকা ১৭ জেলে নিখোঁজ হয়। এখন পর্যন্ত তাদের সন্ধান বা উদ্ধার করা সম্ভব হয়নি।

অপরদিকে বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. মান্নান মাঝি বলেন, শুক্রবার রাতে তালতলী উপজেলার আবুল কালামের মালিকানাধীন এফবি আল্লাহ মালিক নামে একটি ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ায় বাংলাদেশি জলসীমানা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে।

পরে শনিবার সকালে অপর একটি ট্রলারের সহযোগিতায় সেই ট্রলারটি মোংলা বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যায়। তবে ওই ট্রলারের জেলেরা সবাই অক্ষত ও সুস্থ রয়েছেন বলে মান্নান মাঝি জানান।

আরও পড়ুন : ২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ