বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের উচিত জবাব দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন'আমুল হাসান ফারুকী: দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, মহাগ্রন্থ আল-কুরআন বিশ্ববাসীর মুক্তির সংবিধান৷

পবিত্র কুরআন হলো, সর্বকালের সকল মানুষের জন্য পথ পদর্শক বা আলেকদিশারী রূপে নাযিলকৃত আল্লাহর সর্বশ্রেষ্ট আসমানী গ্রন্থ৷ ইসলাম বিরোধী অপশক্তি যারা পবিত্র কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্রের উচিত জবাব দিতে হবে৷

২৯ জুলাই রবিবার দারুল উলুম হাটহাজারী মাদরাসায় হাদীসের সর্বোচ্চ কিতাব বোখারী শরীফের পাঠদানকালে পবিত্র কুরআন সম্পর্কিত আলোচনায় এসব কথা বলেন তিনি৷

আল্লামা বাবুনগরী আরো বলেন, বর্তমানে খৃস্টান মিশনারীরা কুরআনের বিভিন্ন আয়াতের ভুল ব্যখ্যা করে সরলমনা মুসলমানদের খৃস্টান বানিয়ে ঈমানহারা করছে৷

খৃস্টানদের ধর্মপ্রচারে আমাদের কোন বাধা নেই তবে কুরআনের ভুল ব্যাখ্যা করে মুসলমানদের ঈমান হারা করার অধিকার নেই৷ এটা অন্যায় ও অগ্রহণযোগ্য অপরাধ।

ইসলামবিরোধী শক্তি কুরআনের উপর বিভিন্ন অবান্তর প্রশ্নাবলী উত্থাপন করে পবিত্র কুরআনকে ভুল প্রমাণের হীন চেষ্টা করছে৷ আলেমদেরকে এ মুহুর্তে তাদের অবান্তর প্রশ্নাবলীর অসারতা তুলে ধরার আহ্বান জানান তিনি।

আল্লামা বাবুনগরী নিজের রচিত ‘অমুসলিম মনীষীদের মুখে মহাগ্রন্থ আল-কুরআন ও বিশ্বনবী মুহাম্মাদ সা.’ বইয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, ফরাসী বিজ্ঞানী ড. মরিস বুকাইলী, গুরু নানকসহ বিশ্বের বড় বড় অমুসলিম মনীষীরাও শাশ্বত ধর্ম ইসলাম, মহাগ্রন্থ আল-কুরআন ও বিশ্বনবী সা. সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন৷ অকুণ্ঠচিত্তে কুরআনের সত্যতাকে অকপটে স্বীকার করেছে৷ সুতরাং এখনকার ইসলামবিরোধীদের উচিত তাদের সিদ্ধান্তগুলো পড়া ও অনুসন্ধান করা।

কেনো আটকে আছে আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ