বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘মাদরাসা শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসার শক্ত ঘাটি হবে কওমি শিক্ষাঙ্গন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি ওলামায়ে কিরামের দীর্ঘ দিনের প্রাণের দাবি কওমি সনদের সরকারি স্বীকৃতি। প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাসের দেড় বছর পর ১৩ আগস্ট সোম বার কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস তথা তাকমিল ক্লাসকে মাস্টার্স ডিগ্রি সমমান প্রদান করে একটি আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রী পরিষদ।

অপেক্ষা এখন জাতীয় সংসদে উত্থাপন ও বিল পাশের। কওমি ওলামাদের প্রাণের দাবি বাস্তবতার দিকে এগিয়ে নেওয়ায় প্রধান মন্ত্রীসহ মন্ত্রীপরিষদের সকল সদস্যকে কৃতজ্ঞতার্থে অভিনন্দন জানিয়েছেন কওমি মাদরাসা শিক্ষক কল্যাণ স্যোসাইটি’র সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুস সামাদ।

তিনি বলেন, আজকের এই অনুমোদন আইন আকারে বাস্তবতার দিকে এগিয়ে যাওয়ার বিশাল শক্তি হিসেবে কাজ করবে। কওমি অঙ্গন আজ আনন্দিত। এই অনুমোদনের ফলে কওমি মাদরাসা শিক্ষার্থীদের আস্থা ও ভালবাসার শক্ত ঘাটি হয়ে উঠবে কওমি শিক্ষাঙ্গন। ফলে দ্বীনের খেদমত আরও মজবুতভাবে আঞ্জাম দেওয়ার প্রেরণা হয়ে উঠবে কওমি মাদরাসাগুলো।

তিনি বলেন, মন্ত্রিসভার এই অনুমোদনের চূড়ান্ত বাস্তবতার স্বপ্ন দেখছেন স্যোসাইটির সভাপতি এবং মনে প্রাণে কামনাও করছেন তাই।

মন্ত্রিসভায় পাস হলো কওমি আইন, দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান

সরকারকে অভিনন্দন তবে শঙ্কাও আছে: উবায়দুর রহমান খান নদভী

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ